সুনামগঞ্জে আরও ২৮ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, জুন ২৪, ২০২০

সুনামগঞ্জে আরও ২৮ জনের করোনা শনাক্ত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ২৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া সকলেই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। বুধবার (২৪ জুন) শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৮ জনের করোনা শনাক্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক। এনিয়ে সুনামগঞ্জ জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ৮৯৬ জন। মারা গেছেন ৫ জন আর সুস্থ হয়েছেন ১১৫ জন।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট