১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নভেল করোনা ভাইরাসের নেতিবাচক প্রভাব পড়েছে সিলেটের পর্যটন শিল্পে। পর্যটনের এ ভরা মৌসুমে হোটেল মোটেলগুলোতে বিদেশি পর্যটক তো নেই-ই, শূন্য দেশীয় পর্যটকও।
প্রাণঘাতী নভেল করোনাভাইরাস দ্রæত ছড়ানোর কারণে পর্যটনের ভরা মৌসুমেও ফাঁকা প্রকৃতি কন্যা সিলেট। বিদেশি পর্যটক নেই, নেই দেশি পর্যটকও। যে কারণে ফাঁকা পড়ে আছে হোটেল-মোটেলগুলোও। একারণে আর্থিক বিপর্যয়ের মুখে পর্যটন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা।
বর্তমান দূর্যোগময় পরিস্থিতিতে মঙ্গলবার বিকাল ৩টায় সিলেট হোটেল এন্ড গেস্ট হাউস ওনার্স গ্রæপের উদ্যোগে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বোর্ডরুমে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সিলেট হোটেল অ্যান্ড গেস্ট হাউস ওনার্স গ্রুপের সভাপতি সুমাত নূরী চৌধুরী তার বক্তব্যে বলেন, করোনাভাইরাসের প্রভাবে পর্যটন ব্যবসার সঙ্গে সম্পৃক্তদের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। ব্যবসা একেবারেই খারাপ। অন্য বছর এই সময়ে সবকটি হোটেলে সাধারণত ৮০ ভাগ বোর্ডার থাকতেন। তবে এবার তা শূন্য ভাগে নেমে এসেছে। এ পরিস্থিতির উন্নতি না হলে ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে।
তিনি জানান, সরকারি পরবর্তী কোন নির্দেশনা না আসা পর্যন্ত এবং বর্তমান করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সিলেটের সকল হোটেল ও গেস্ট হাউস বন্ধ থাকবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট হোটেল এন্ড গেস্ট হাউস ওনার্স গ্রæপের সেক্রেটারী নওসাদ আল মোক্তাদির, সদস্য আবু তাহের মোঃ শোয়েব, তাহমিন আহমদ, শেখ আব্দুল হারুন, জুনেদ আহমেদ সওকত, মোঃ মাহমুদ আলম, মোঃ গোলাম কিবরিয়া, সুমাত নূরী জুয়েল প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D