১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, জুন ২২, ২০২০
২২ জুন ২০২০, সোমবার : করোনাভাইরাসে আক্রান্ত সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট এটিএম ফয়েজ’সহ সকলের সুস্থ কামনা করেছেন সিলেট জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা পরিষদ সদস্য এডভোকেট এম মুজিবুর রহমান মুজিব। এছাড়া দেশে ও প্রবাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সকলের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছেন। তিনি বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্য সচেতন হতে হবে। পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে । একইসাথে আল্লাহর সাহায্য কামনা করতে হবে।
এদিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা জাসদ নেতা ও সাবেক কৃতি ফুটবল খেলোয়াড় আফজাল হোসেন রফির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা পরিষদ সদস্য এডভোকেট এম মুজিবুর রহমান মুজিব।
গনমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, ‘রফি ছিলেন আদর্শ এক ব্যক্তিত্ব। তিনি রাজনীতির পাশাপাশি ক্রীড়াঙ্গনেও বেশ অবদান রেখেছিলেন। তিনি ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজের ছাত্র সংসদের সাবেক জিএস ছিলেন। এ কারণে ছাত্রদের অধিকার আদায়ে তার অবদানও ছিল বেশ। তার মৃত্যুতে গোলাপগঞ্জ উপজেলার অপূরণীয় ক্ষতি হয়েছে।
শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D