সিলেট বিভাগে আক্রান্ত ২ হাজার ৬’শ ১২, মৃত্যু ৫৪ জনের

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, জুন ১৬, ২০২০

সিলেট বিভাগে আক্রান্ত ২ হাজার ৬’শ ১২, মৃত্যু ৫৪ জনের

করোনাভাইরাসে সিলেট বিভাগে দিন দিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। মঙ্গলবার সকাল পর্যন্ত এ বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬১২ জনে। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৪৯৫ জন আক্রান্ত হয়েছেন। বিভাগের বাকি তিন জেলার চেয়ে সিলেট জেলার আক্রান্তের সংখ্যা বেশী। সুনামগঞ্জে বর্তমানে আক্রান্তের সংখ্যা ৬৪১ জন। আর হবিগঞ্জের বর্তমানে আক্রান্তের সংখ্যা ২৬১। আর মৌলভীবাজারে আক্রান্তের সংখ্যা ২১৫।

আক্রান্তদের মধ্যে ৪৮৯ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ১৯৬ জন, সুনামগঞ্জে ১৩১ জন, হবিগঞ্জে ১৫৭ জন এবং মৌলভীবাজারে ৭৫ জন রয়েছেন।

আক্রান্তের পাশাপাশি এ বিভাগে করোনায় মৃতের সংখ্যাও বাড়ছে। বিভাগে মোট মারা যাওয়া  ৫৪ জনের মধ্যে সিলেট জেলায়ই মারা গেছেন ৪২ জন। এছাড়া, মৌলভীবাজার, সুনামগঞ্জে ও হবিগঞ্জে ৪ জন করে করোনা রোগীর মৃত্যু হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে এ বিভাগে হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৪৭ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৫৪ জন, সুনামগঞ্জে ১৭৩ জন, হবিগঞ্জে ১১১ জন এবং মৌলভীবাজারে ৯ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান সংবাদমাধ্যমকে জানান, গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও ২০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনা আক্রান্ত হয়ে কারোর মৃত্যু হয়নি।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট