সিলেট শামসুদ্দিন হাসপাতালে তিন রোগীর মৃত্যু

প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০

সিলেট শামসুদ্দিন হাসপাতালে তিন রোগীর মৃত্যু

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একদিনে তিন রোগীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ জুন) রাত সাড়ে নয়টায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালটির ভারপ্রাপ্ত আবসিক চিকিৎসক (আরএমও) ডা. জন্মেজয় দত্ত।

তিনি জানান, আজ সোমবার সকালে ও দুপুরে এই তিন রোগীর মৃত্যু হয়। তাদের মধ্যে ২ জন রোগী করোনার উপসর্গ নিয়ে হাসপাতালটিতে চিকিৎসাসেবা নিচ্ছিলেন। অন্যজন করোনা আক্রান্ত হয়ে শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এদিকে আজ সোমবার রাত ৯টা পর্যন্ত সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৮ জন রোগী। যাদের ৬৩ জনই করোনা পজিটিভ ও ২৫ জন রোগী করোনা সন্দেহভাজন।

তিনি আরও জানান, করোনা আক্রান্ত ৬৩ জন রোগীর মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে হাসপাতালের ইনসেন্টিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে। এছাড়া আইসিইউতে করোনা সন্দেহভাজন একজন রোগী রয়েছেন জানিয়ে তিনি বলেন, তার অবস্থাও আশঙ্কাজনক।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট