১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০
সিলেট জেলায় আরও ৩৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার (১৫ জুন) ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৫২ জন।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, ওসমানীর ল্যাবে সোমবার ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তরা সকলেই সিলেট জেলার বাসিন্দা।
সোমবার সকাল আটটা পর্যন্ত সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৪১৩ জন। রাতে নতুন ৩৯ জন শনাক্ত হওয়ায় এ সংখ্যা এখন ১৪৫২ জন।
নতুন শনাক্ত হওয়াদের নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ২৪৪৫ জনের। এরমধ্যে সিলেট জেলায় ১৪৫২ জন, সুনামগঞ্জে ৫৬৩ জন, হবিগঞ্জে ২৩৯ জন ও মৌলভীবাজারে ১৯১ জন রয়েছেন।
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ২০৩ জন। এর মধ্যে সিলেটে ৫৭, সুনামগঞ্জে ১১৫, হবিগঞ্জে ২৫ ও মৌলভীবাজারে ৬ জন।
এদিকে সোমবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ৪২ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ৪ জন এবং মৌলভীবাজারে চারজন। এর আগে রোববার সকাল ৮ টা পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন ৪৮ জন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন। মারা যাওয়া ব্যক্তিরা সিলেট জেলার বাসিন্দা।
সবশেষ সোমবার (১৫ জুন) দুপুর ১২ টা পর্যন্ত সিলেট বিভাগের মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৭ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৮৮ জন, সুনামগঞ্জে ১১৭, হবিগঞ্জে ১৫৭ জন এবং মৌলভীবাজার জেলায় ৭৫ জন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D