এক দিনে শনাক্ত ৩০৯৯, মৃত্যু ৩৮ : লাখের দিকে ছুটছে দেশে করোনা শনাক্তের সংখ্যা

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০

এক দিনে শনাক্ত ৩০৯৯, মৃত্যু ৩৮ : লাখের দিকে ছুটছে দেশে করোনা শনাক্তের সংখ্যা

দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ১ হাজার ২০৯ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ৬১৯ জন।

সোমবার (১৫ জুন) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩ হাজার ৯৯ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ৬১৯ জন। গত ২৪ ঘণ্টায় ৩৮ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ১ হাজার ২০৯ জনের মৃত্যু হয়েছে।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৪ হাজার ২৭ জন।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৭৮ লাখ ৯৩ হাজার ৭০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪ লাখ ৩২ হাজার ৯২২ জন। বিপরীতে সেরে উঠেছেন ৪১ লাখ ৩৫ হাজার ২৭৪ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ২০৯ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৬১৯ জন।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট