সুনামগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে ৫’শ ছাড়িয়েছে, ২৪ ঘণ্টায় শনাক্ত ৪৮

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০

সুনামগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে ৫’শ ছাড়িয়েছে, ২৪ ঘণ্টায় শনাক্ত ৪৮

সুনামগঞ্জ জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে ৫’শ জনে ছাড়িয়েছে। জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছেন ৪৮ জন।
রোববার (১৪ জুন) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ৪৮ জন শনাক্ত হন।
বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ল্যাবে আজ ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
এনিয়ে জেলায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ৫’শ ৬৬ জনে।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট