আক্রান্তদের মধ্যে ৪৮৯ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ১৪৮ জন, সুনামগঞ্জে ১১১ জন, হবিগঞ্জে ১৫৭ জন এবং মৌলভীবাজারে ৭৩ জন রয়েছেন।
আক্রান্তের পাশাপাশি এ বিভাগে করোনায় মৃতের সংখ্যাও বাড়ছে। বিভাগে মোট মারা যাওয়া ৪৮ জনের মধ্যে সিলেট জেলায়ই মারা গেছেন ৩৬ জন। এছাড়া, মৌলভীবাজার, সুনামগঞ্জে ও হবিগঞ্জে ৪ জন করে করোনা রোগীর মৃত্যু হয়েছে।
করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে এ বিভাগে হাসপাতালে ভর্তি রয়েছেন ২০৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ৬১ জন, সুনামগঞ্জে ১১৪ জন, হবিগঞ্জে ২৪ জন এবং মৌলভীবাজারে ৬ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান সংবাদমাধ্যমকে জানান, গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও ১৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

