১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, জুন ১১, ২০২০
সিলেটে বেসরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে রোগীর মৃত্যুর ঘটনাকে দুঃখজনক ও লজ্জাজনক বলে অভিহিত করে ক্ষোভ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। বৃহস্পতিবার (১১ জুন) নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় এসব ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, রোগীদের ন্যুনতম সেবা দিতে অপারগতা জানালে সেই হাসপাতালের লাইসেন্স বাতিল ও সীলগালা করে দেওয়ার প্রস্তাব করেছেন তিনি। এমন মহামারী পরিস্থিতিতে ৫০ শয্যার অধিক হাসপাতাল গুলোকে সকল রোগীর চিকিৎসা নিশ্চিতের আহ্বান জানান তিনি।
এসময় তিনি আরও বলেন, সিলেটে সংক্রমণ বাড়ছে, তাই শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পাশাপাশি শাহপরান হাসপাতাল ও দক্ষিণ সুরমা হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য বিশেষায়িত করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি নগরীর আরও দুটি বেসরকারি হাসপাতাল করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা শুরু করায় সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। দ্রুততার সঙ্গে নমূনা পরীক্ষার ফলাফল পেতে আরও পরীক্ষা বুথ ও পিসিআর ল্যাব স্থাপনের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D