পরপর তিন উইকেট হারালো ইংলিশরা

প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০১৬

Manual3 Ad Code

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে স্বাগতিক বাংলাদেশ এবং সফরকারী ইংল্যান্ড। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন সফরকারী দলপতি অ্যালিস্টার কুক। ইংল্যান্ড তিন উইকেট হারিয়ে ১২ ওভারে তুলেছে ২১ রান।

Manual6 Ad Code

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার সকাল ১০টায় মাঠে নামে দুই দল। আর এই ম্যাচ দিয়ে প্রায় সাড়ে ১৪ মাস পর বড় দৈর্ঘ্যের ক্রিকেটে ফিরলো মুশফিক বাহিনী।

ইংলিশদের হয়ে ব্যাটিংয়ে নামেন দলপিত অ্যালিস্টার কুক এবং অভিষিক্ত বেন ডাকেট। ইনিংসের দশম ওভারে মেহেদি হাসান মিরাজ টাইগারদের হয়ে প্রথম উইকেট তুলে নেন। ফিরিয়ে দেন বেন ডাকেটকে। সরাসরি বোল্ড হয়ে ফেরার আগে ডাকেট করেন ৩৫ বলে ১৪ রান। পরের ওভারে আক্রমণে এসেই সাকিব তুলে নেন কুকের উইকেটটি। সাকিবের ঘূর্ণিতে পরাস্ত হয়ে বোল্ড হন ২৬ বলে ৪ রান করা কুক।

Manual8 Ad Code

চট্টগ্রাম টেস্টে টস করতে নেমেই অ্যালিস্টার কুক হয়ে যান ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলা খেলোয়াড়। ১৩৪ টেস্ট ম্যাচে নেমে অ্যালেক স্টুয়ার্টকে টপকে ইংলিশ এই অধিনায়ক এখন অসাধারণ রেকর্ডটির মালিক।

Manual4 Ad Code

টাইগারদের হয়ে এই ম্যাচের মধ্য দিয়ে তিন ক্রিকেটারের সাদা পোশাকে অভিষেক ঘটে। কামরুল ইসলাম রাব্বি, মেহেদি হাসান মিরাজ আর সাব্বির রহমানের মাথায় উঠেছে টেস্ট ক্যাপ। সাব্বিরের মাথায় টেস্ট ক্যাপ তুলে দেন সাকিব আল হাসান, মিরাজকে টেস্ট ক্যাপ তুলে দেন মুশফিকুর রহিম আর কামরুলকে টেস্ট ক্যাপ পরিয়ে দেন সাবেক অধিনায়ক ও ম্যানেজার খালেদ মাহমুদ। অপরদিকে, ইংলিশদের হয়ে অভিষেক হয় বাঁহাতি ব্যাটসম্যান বেন ডাকেটের।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাব্বির রহমান, মেহেদি হাসান, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম এবং কামরুল ইসলাম রাব্বি।

ইংল্যান্ড একাদশ: অ্যালিস্টার কুক (অধিনায়ক), বেন ডাকেট, জো রুট, গ্যারি ব্যালান্স, বেন স্টোকস, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, গ্যারেথ বেটি এবং স্টুয়ার্ট ব্রড।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual8 Ad Code