খাদিজার উপর হামলাকারী বদরুলের শাস্তির দাবীতে লামাকাজীর পূর্বপারে মানববন্ধন

প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, অক্টোবর ১০, ২০১৬

Manual4 Ad Code

সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী ও ৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী সৌদি প্রবাসী মাসুক মিয়ার একমাত্র মেয়ে খাদিজা আক্তার নার্গিস এর উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাসী বদরুলের ফাঁসির দাবীতে সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের লামাকাজী পূর্বপারবাসী ও বিভিন্ন সামাজিক এবং ক্রীড়া সংগঠনের যৌথ উদ্যোগে সিলেট সুনামগঞ্জ সড়কের এম এ খান সেতুর পাশে এক বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
৭নং মোগলগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ হিরন মিয়ার সভাপতিত্বে ও যুবলীগ নেতা তাজ উদ্দিনের পরিচালনায় প্রতিবাদ মানবন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ স¤পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, মোগলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজামাল নূরুল হুদা, সিলেট জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া, ৮নং কান্দিরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, সিলেট মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম.রায়হান চৌধুরী, ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইমাদ আহমদ ইমু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট মুরুব্বি হাজী চান মিয়া, ফারুক মিয়া, আব্দুল মালিক হুশিয়ার, হাজী রইছ আলী সাধু মিয়া, মোহাম্মদ রইছ মিয়া, হাজী আক্রম আলী, মোঃ আব্দুল মুকিত রাজা মিয়া, হাজী আব্দুর নুর, লালারগাঁও হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ আব্দুর রউফ, মোগলগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ স¤পদক আশিক মিয়া, ইউপি সদস্য সাদিকুর রহমান ছায়েম, যুবদল নেতা নূর উদ্দীন, আক্সগুর আলম তুষার, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সাধারণ স¤পাদক হোসেন আহমদ, মানবাধিকার কর্মী আব্দাল হোসেন নাহিদ, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কলাণ পরিষদ, আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির সদস্য ও আম্বরখানাস্থ জুনেদ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর জুনেদ আহমদ, শাহ আলম, দেলওয়ার হোসেন, কামাল আহমেদ, তারেক হোসেন, টিপু জামান, কামরান উদ্দিন রুপু, ৭নং মোগলগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক আলী হোসেন, ৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক ১নং ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম মামুন ও ফজলু মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, সিলেটের এমসি কলেজ প্রাঙ্গণে প্রকাশ্য দিবালোকে একজন শিক্ষার্থীকে সন্ত্রাসী বদরুল আলম খাদিজাকে কুপিয়ে গুরুতর আহত করে। বক্তারা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অনতিবিলম্বে ন্যাক্কারজনক এই হামলার আসামী বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তির জোরদাবী জানায়। অন্যথায় সর্বস্তরের জনসাধারণ কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual5 Ad Code