|
প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৬
সিলেটের গোলাপগঞ্জে অভিযান চালিয়ে ৬৮৯ বোতল এসকাফ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।
র্যাব-৯, সিপিসি-সিলেটের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৪ আগস্ট) দুপুরে গোলাপগঞ্জ উপজেলার শরীয়তপুর বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে। র্যাবের কাছে তথ্য ছিল, জাফলং এলাকা থেকে একটি ট্রাকে করে মাদকদ্রব্য নিয়ে কয়েকজন ব্যক্তি গোলাপগঞ্জ হয়ে সিলেটের দিকে যাচ্ছেন।
এর ভিত্তিতে বিকেল ৩টা ৫ মিনিটের দিকে শরীয়তপুর সাকিনস্থ র্যাব-৯ সিলেটের মেইন গেটসংলগ্ন পাকা সড়কে চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্টে একটি হলুদ ও নীল রঙের ট্রাক থামানোর সংকেত দিলে র্যাবের উপস্থিতি টের পেয়ে চালক ট্রাক থেকে নেমে পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকের বডির ফ্লোরে বিশেষ কৌশলে তৈরি চেম্বারের ভেতর থেকে ৬৮৯ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।
আটক মো. খোরশেদ আলম (৪৫) সিলেটের জৈন্তাপুর উপজেলার আসামপাড়া এলাকার বাসিন্দা। র্যাবের জিজ্ঞাসাবাদে তিনি সীমান্তবর্তী এলাকা থেকে এসকাফ সিরাপ সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলে স্বীকার করেছেন।
এ তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ও জব্দ করা আলামত গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D