সিলেট জেলা বিএনপি পক্ষ থেকে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা

প্রকাশিত: ২:৪০ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০১৬

Manual5 Ad Code

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার এক শুভেচ্ছা বার্তায় সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারন সম্পাদক আলী আহমদ বলেন- ‘যে কোন ধর্মীয় উৎসবই মানুষে মানুষে নিবিড় বন্ধন রচনা করে ও ভ্রাতৃত্ববোধকে জাগ্রত করে। সকল ধর্মের মর্মবাণী শান্তি ও মানব কল্যান। হিংসা-বিদ্বেষ, রক্তারক্তি পরিহার করে সমাজে শান্তি ও সাম্য প্রতিষ্ঠায় ব্রতী হওয়া মানুষ হিসেবে আমাদের সকলের কর্তব্য। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সকল হিন্দু ধর্মাবলম্বীদের জানাই শারদীয় শুভেচ্ছা।

Manual2 Ad Code

বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ, যেকোন ধরনের অশুভ তৎপরতা সম্পর্কে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সজাগ থাকতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এ দেশের প্রতিটি মানুষের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ‘সংখ্যাগুরু-সংখ্যালঘু’ তত্ত্বে বিশ্বাস করিনা ।
আমরা সবাই বাংলাদেশি- এটাই হোক আমাদের বড় পরিচয়।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual8 Ad Code