১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, মে ৩১, ২০১৯
৩১ মে ২০১৯, শুক্রবার : ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইহকাল ও পরকালের মুক্তি কামনায় শুক্রবার পবিত্র জুমাতুল বিদা পালিত হয়েছে। রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা হিসেবে পালন করেন মুসলিমরা।
দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার জামে মসজিদ’সহ সিলেট নগরের সব মসজিদ গুলোতেই ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। জুমাতুল বিদাকে কেন্দ্র করে নামাজ শুরুর আগেই সব মসজিদ কানায় কানায় ভরে যায়। ঠাঁই না হওয়ায় অনেককেই বাইরেই নামাজ আদায় করতে হয়।
নগরীর বন্দর বাজার কেন্দ্রিয় জামে মসজিদ, কুদরত উল্লাহ জামে মসজিদ, কালেক্টরেট জামে মসজিদ, আবু তুরাব জামে মসজিদ, বায়তুল আমান জামে মসজিদ, আম্বরখানা জামে মসজিদ, হাওয়াপাড়া জামে মসজিদ, শাহপরাণ (র.) মাজার জামে মসজিদসহ পীর আউলিয়াদের দরবার, খানকাহ, মাজার এবং মাদ্রাসা কেন্দ্রিক মসজিদগুলোতে দূরদূরান্ত থেকে মুসল্লিরা আসেন জুমাতুল বিদার নামাজ আদায় করতে।
জুমাতুল বিদার খুতবায় উচ্চারিত হয় ‘আলবিদা, আল বিদা, ইয়া শাহর রামাদান। অর্থাৎ বিদায়, বিদায় হে মাহে রমজান। জুমার দুই রাকাত নামাজ শেষে মসজিদে মসজিদে গোটা দেশ ও জাতির সুখ, সমৃদ্ধি, কল্যাণ ও মুসলিম উম্মাহর ঐক্য এবং শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। জুমা শেষে আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করেন মুসল্লিরা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D