১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ, মে ২২, ২০১৯
নিজাম ইউ জায়গীরদার : সিলেট মহানগর বিএনপি নেতা সাব্বির আহমদের মাতা সুনাবী বেগম(৭০) ইন্তেকাল করেছেন (ইননালিললাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।মৃত্যূকালে তিনি ৩ ছেলে, ৩ মেয়ে, আত্মীয় স্বজন’সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার (২১ মে ) সন্ধ্যা ৬ টায় উনার নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
মরহুমার জানাজার নামাজ আজ বুধবার বাদ ফজর স্থানীয় হিয়াবরন মোল্লাপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে নিজ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
তিনি সিলেট নগরীর ১০নং ওয়ার্ডের ১০৩ সবুজ সেনা, ব্লকঃ ডি, ঘাসিটুলা মোল্লাপাড়া নিবাসী বিশিষ্ট সমাজসেবী মরহুম আব্দুস সালামের স্ত্রী। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
বিএনপি নেতার মাতার মৃত্যূর খবর শুনে সহকর্মী,বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী,গন্যমান্য ব্যক্তিবর্গ,সুশীল সমাজ মরহুমাকে শেষবারের মত এক নজর দেখতে ছুটে যান। এ সময় তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা’সহ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D