শ্রমিকদের ভালোবাসা ও প্রেরণা রিপনের বড় পাওয়া

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, মে ৯, ২০১৯

শ্রমিকদের ভালোবাসা ও প্রেরণা রিপনের বড় পাওয়া

নির্বাচনে জয় পরাজয় থাকতে পারে, শ্রমিকদের দুঃখ দুর্দশা লাঘবের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছি, শ্রমিকদের ঘাম জড়ানো অর্থ কাজে লাগিয়ে শ্রমিক ভাইদের সেবা করাই তার মূল উদ্দেশ্যে, শ্রমিকদের ভালোবাসা ও প্রেরণা রিপনের বড় পাওয়া বলে জানালেন তিনি। রিপন আহমদ সিলেট সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের আলমপুরের বাসিন্দা। সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ২১৫৯ এর অন্তর্ভুক্ত দক্ষিণ সুরমা মোগলা বাজার উপজেলা উপ-কমিটির আগামী ত্রি-বার্ষিক নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। গতকাল তার সাথে একান্ত আলাপে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। সকলের দোয়া সহযোগিতা ও আশির্বাদ থাকলে নির্বাচনে জয়লাভে তিনি আশাবাদি বলেও মন্তব্য করেন। প্রেস-বিজ্ঞপ্তি।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট