দুটি বৃহদাকার বিলবোর্ডের প্যানাফ্লেক্স জব্দ করেছে সিসিক

প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০১৬

Manual7 Ad Code

সিলেট মহানগরীর বিভিন্ন স্থানে লাগানো ব্যানার ফেস্টুন অপসারণের পাশাপাশি অনুমোদনবিহীন বৃহদাকার বিলবোর্ড অপসারণ কাজ শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন।

বুধবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে অনুমোদনবিহীন অবৈধ বিলবোর্ড অপসারণের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

Manual6 Ad Code

সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্টেট মো. শরিফুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযান সরেজমিন পরিদর্শন করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব।
অভিযানের শুরুতে মহানগরীর সুবিদবাজার পয়েন্টের আলী সেন্টারে স্থাপিত ৯শ’ স্কয়ার ফুটের এসএআরএম বোর্ডের প্যানাফ্লেক্স জব্দ ও বাজেয়াপ্ত করা হয়। অনুমোদনবিহীন এই বিলবোর্ডটি স্থাপন করেছিল ইত্যাদি এড নামীয় একটি বিজ্ঞাপনী সংস্থা।

Manual3 Ad Code

পরবর্তীতে মহানগরীর সোবহানীঘাটে বাংলালিংক এর ১৮শ’ স্কয়ার ফুটের বৃহাদাকার বিজ্ঞাপনী বোর্ডের প্যানাফ্লেক্স জব্দ করে বাজেয়াপ্ত করা হয়। মুভিলিংক নামীয় একটি বিজ্ঞাপনী সংস্থা এই বিলবোর্ডটি স্থাপন করেছিল। দীর্ঘদিন থেকে সিটি কর্পোরেশন নির্ধারিত কর পরিশোধ না-করায় বুধবার প্যানাফ্লেক্স জব্ধ ও বাজেয়াপ্ত করা হয়। পরবর্তীতে বিলবোর্ডটির অবকাঠামো অপসারণ করা হবে বলে জানিয়েছে সিলেট সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট শাখা।

Manual1 Ad Code

এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্টেট মো. শরিফুজজ্ামান জানান- যারা অনুমোদনবিহীন বিলবোর্ড স্থাপন করেছেন এবং সরকার নির্ধারিত কর পরিশোধ করেননি তাদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রাথমিকভাবে বিলবোর্ডের প্যানাফ্লেক্স জব্দ করে বাজেয়াপ্ত করা হয়েছে। পরবর্তী ধাপে এসব বিলবোর্ডের অবকাঠামো অপসারণ করা হবে।

Manual5 Ad Code

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন- “সিলেট মহানগরীর অবৈধ ও অনুমোদনবিহীন বিলবোর্ডের তালিকা প্রণয়ন করা হয়েছে। তার ভিত্তিতে এর আগেও একাধিকবার মহানগরীর বিভিন্ন স্থানে বিলবোর্ড অপসারণ করা হয়েছে। সেই ধারবাহিকতায় গতকাল বুধবার অভিযান পরিচালনা করা হয়েছে।”

এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code