হবিগঞ্জ জেলার নবীগঞ্জে অজ্ঞাত যুবতীর বস্তাবন্দি লাশ উদ্ধার

প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৬

Manual8 Ad Code

নবীগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জের নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের পৌর এলাকার গয়াহরি ব্রীজের নিকট থেকে মঙ্গলবার সন্ধায় অজ্ঞাত যুবতী (২৩) বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,উল্লেখিত স্থানে স্থানীয় লোকজন মুখ বাঁধা অবস্থায় একটি বস্তা পানিতে ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল আব্দুল বাতেন খাঁন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বস্তার ভেতর থেকে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার করেন। এ সময় আশপাশে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়ে । পুলিশ লাশের সুরতহাত রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে। নবীগঞ্জ থানার ওসি আব্দুল খাঁন সত্যতা নিশ্চিত করে জানান,৩/৪দিন পূর্বে নবীগঞ্জ ওসমানী রোডের একটি মেয়ে নিখোঁজ রয়েছে। লাশ ফুলে যাওয়ায় তার পরিবার শনাক্ত করতে পারেনি। এমন ও হতে পারে ৩/৪দিন পূর্বে কে-বা কাহারা অন্য কোন যুবতীকেও হত্যা করে বস্তাবন্দী করে লাশ এখানে ফেলে যেতে পারে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code