চুরি হওয়া মোটরসাইকেল সওদাগরটুলা ইকবালের বাসা থেকে উদ্ধার

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০১৬

Manual4 Ad Code
মজুমদার পাড়ায় অভিযান ।। কবির নামে একজন আটক
1সিলেট নগরীর মজুমদারপাড়া এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি হওয়ার ১৬ ঘন্টার মধ্যে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ।
জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে ১৭/২ সোনালী মজুমদারপাড়ার বাসার সামনে থেকে একটি পালসার মোটরসাইকেল (নং- সিলেট-ল ১১-৪০৭৫) চুরি হয়ে যায়। মোটরসাইকেলের মালিক চুরি হওয়ার কিছুক্ষণ আগে বাসার সামনে মোটরসাইকেলটি রেখে বাসার ভিতরে গিয়েছিলেন। কিছুক্ষণ পর বাসা থেকে বেরিয়ে এসে তিনি আর মোটরসাইকেলটি খুঁজে পাননি। এ অবস্থায় চুরির বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করেন।
এর প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট কোতোয়ালী মডেল থানা ও শাহপরান (রহ.) থানা পুলিশের যৌথ অভিযানে শুক্রবার দুপুর সাড়ে ১২টায় নগরীর সওদাগরটুলা ৭৩নং আনোয়ার হোসেন আনা মিয়ার বাসায় অভিযান চালিয়ে চুরি হওয়া পালসার মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আনোয়ার হোসেন আনা মিয়ার ছেলে ইকবাল সটকে পড়ে। গোপন সুত্রে জানা যায় ইকবালের চাচাতো ভাই মিরাজ আহমদের সহযোগিতায় ইকবাল পালিয়ে যায় ।
পরে অজ্ঞাত স্থান থেক ইকবাল পুলিশকে জানায়, এই মোটরসাইকেলটি বৃহস্পতিবার রাতে মজুমদারপাড়ার কবির নামের এক ব্যাক্তি তার বাসায় রেখে গেছেন। এই সংবাদটি পাওয়া মাত্র শাহপরান থানা পুলিশ মজুমদার পাড়া তার বাসায় অভিযান চালিয়ে কবিরকে আটক করে।
এব্যাপারে কোতোয়ালী থানার ওসি সোহেল আহমদ মোটর সাইকেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন বর্তমানে আনোয়ার হোসেন আনা মিয়ার ছেলে ইকবাল পলাতক রয়েছে।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি কবির নামে একজন আটক ও মোটরসাইকেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual8 Ad Code