৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ণ, মে ১৫, ২০১৮
নিজাম ইউ জায়গীরদার : সিলেট সদর উপজেলার টুকেরবাজার তেমুখি মোড় থেকে বাদাঘাট পর্যন্ত ৭ কিলোমিটার পাকা রাস্তা খানা খন্দে ভরা একটু বৃষ্টিতেই পানি জমে ফলে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন যাবত রাস্তাটি সংস্কারের অভাবে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। সরেজমিনে ঘুরে দেখা যায় সিলেট সদর উপজেলার টুকেরবাজার তেমুখি থেকে বাদাঘাট পর্যন্ত ৭ কিলোমিটার পাকা রাস্তা শতশত গর্তের সৃষ্টি হওয়ার কারণে ভারি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বাদাঘাট, সোনাতলা থেকে টুকের বাজার তিমূখি আসার পথে বাস, ভ্যান, সিএনজি অটোবাইক’সহ বিভিন্ন হালাকা ও ভারী যানবাহন প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় চলাচল করছে। যেখানে বাদাঘাট থেকে টুকের বাজার তেমূখি আসতে সর্বোচ্চ ২০ মিঃ সময় লাগার কথা সেখানে ঘণ্টার বেশি সময় লাগে। জরুরি ভিত্তিতে কোন রোগী হাসপাতালে নিতে হলে তড়িৎ গতিতে নেয়া সম্ভব হয় না। ফলে রাস্তায় ঘটতে পারে যে কোন দুর্ঘটনা। টুকেরবাজার তেমূখি মোড়ের বাসচালক জানান আমরা বড় ঝুঁকি নিয়ে রাস্তায় চলাচল করছি যে কোন সময় আমাদের বিপদ হতে পারে কিন্তু এত কিছু জেনেও পেটের দায়ে ঝুঁকি নিয়ে ভাঙা রাস্তায় গাড়ি চালাচ্ছি। সোনাতলা বাজারের ডেকোরেটর ব্যবসায়ী নিজাম উদ্দিন জানান, তিন বৎসর যাবত এই রাস্তার অবস্থা একই থাকার দরুন আমাদের দোকানের সামনে বড় বড় খানাখন্দে সৃষ্টি হয়েছে। সোনাতলা গ্রামের নজরুল ইসলাম জানান এই রাস্তাটি অনেকদিন যাবত খানা খন্দে ভরা একটু বৃষ্টি হলেই যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এ বিষয়ে সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি এই রাস্তাটি নিয়ে জেলা সমন্বয় মিটিংয়ে উত্থাপন করেছি অচিরেই কাজ শুরু হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D