৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, মে ১৮, ২০১৮
দলীয় নেতাকর্মী, বন্ধু ও শুভাকাঙ্খীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ষড়যন্ত্রমুলক মামলায় দীর্ঘদিন কারাবরণ শেষে জামিনে মুক্ত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি (সিলেট বিভাগীয়) মাহবুবুল হক চৌধুরী ভিপি মাহবুব। উল্লেখ্য- গত বুধবার আদালত থেকে সকল মামলায় জামিন নিয়ে বের হন তিনি। মুক্তির পর তাঁকে কারাফটকে বিশাল ফুলেল সংবর্ধনা শেষে জেলগেট থেকে শতাধিক মোটর সাইকেল শোডাউন দিয়ে তাঁকে মেজরটিলাস্থ তার বাসভবনে নিয়ে যান নেতাকর্মীরা।
এক বিবৃতিতে ছাত্রদল নেতা মাহবুবুল হক চৌধুরী ভিপি মাহবুব বলেন- আমি দীর্ঘদিন কারাগারে থাকাকালিন সময়ে আমার মুক্তির দাবী জানিয়ে বিএনপির কেন্দ্রীয়, সিলেট বিভাগীয়, জেলা ও মহানগর, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সহ বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা বিবৃতি দিয়ে, রাজপথে মিছিল সমাবেশ করেছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এছাড়া আমি কারাগারে থাকাকালে আমার দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বন্ধু ও শুভাকাঙ্খি মহল কারাগারে নিয়মিত আমার খোজঁ খবর রেখেছেন এবং আমার পরিবারের খোজঁ খবর নিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। গণতন্ত্র পুনরুদ্ধার এবং গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আমার সংগ্রাম অব্যাহত থাকবে। অবিলম্বে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান সহ ষড়যন্ত্রমুলক মামলায় কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃর্শত মুক্তির দাবী জানান তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D