৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১২ পূর্বাহ্ণ, মে ১৬, ২০১৮
বৃহত্তর জৈন্তিয়ার মৌলিক দাবী-দাওয়া আদায়ের লক্ষ্যে গঠিত জৈন্তিয়া কেন্দ্রীয় গণ পরিষদের এক সভা ১৫ মে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় সিলেটস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্র পরিষদের সাবেক ছাত্রনেতা লাল মোহন দেব’র সভাপতিত্বে ও এডভোকেট আল আসলাম মুমিনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সদস্য মুহিব্বুল হক মুহিব, জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্র পরিষদের সাবেক ছাত্রনেতা ও সিলেট জজ কোর্টের এপিপি এডভোকেট আলতাফ হোসেন, এডভোকেট আব্দুর রহিম, এডভোকেট সয়ফুল আলম, কে.এম খলিলুর রহমান জীবন, জালাল উদ্দিন, আব্দুল কাদির, উপাধ্যক্ষ সাহেদ আহমদ, এডভোকেট শাহজাহান চৌধুরী, মোঃ বাবুল হোসেন, গোলাম হায়দার, শাহজাহান সিদ্দিকী, খলিক আহমদ, এডভোকেট ইয়াহইয়া, শাহাব উদ্দিন, এডভোকেট আব্দুল্লাহ হেলাল, কবির উদ্দিন, এডভোকেট বোরহান উদ্দিন প্রমুখ।
সভায় সর্বসম্মতিতে লাল মোহন দেব-কে প্রধান সমন্বয়কারী ও এডভোকেট আলতাফ হোসেন, এডভোকেট আব্দুর রহিম, এডভোকেট আল আসলাম মুমিন, সাংবাদিক সিরাজুল ইসলাম, এডভোকেট সয়ফুল আলম, জালাল উদ্দিন, সাহেদ আহমদ, এম.এ জব্বার, এডভোকেট শাহজাহান চৌধুরী, খলিক আহমদ, শাহজাহান সিদ্দিকী, শাহাব উদ্দিন, বাবুল হোসেন, খলিলুর রহমান জীবন, কবির উদ্দিন, এডভোকেট ইয়াহইয়া, আব্দুল কাদির, সিরাজুল ইসলাম, এডভোকেট নুর আহমদ, আব্দুর রউফ, এডভোকেট ফরহাদ খন্দকার, এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল-কে সদস্য করে ২৩ সদস্য বিশিষ্ট জৈন্তিয়া কেন্দ্রীয় গণপরিষদ প্রস্তুতি কমিটি গঠিত হয়।
সভায় বৃহত্তর জৈন্তিয়ার কৃতি সন্তান মরহুম এম তৈয়বুর রহমান, শহীদ আহমদ ও আব্দুল মতিন স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। আগামী ৫ রমজান সমন্বয় কমিটির পরবর্তী সভা অনুষ্ঠিত হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D