৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, মে ১৪, ২০১৮
পবিত্র রমজান মাস সামনে রেখে সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দের সাথে মতবিনিময় করেছেন সিলেট চেম্বার নেতৃবৃন্দ। রোববার বিকেলে চেম্বার কনফারেন্স হলে চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) নিকোলিন চাকমা।
সভাপতির বক্তব্যে খন্দকার সিপার আহমদ বলেন, ‘পবিত্র রমজান মাস সিয়াম সাধনার মাস। তিনি এ মাসের পবিত্রতা রক্ষার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান। তিনি বলেন, পবিত্র রমজান মাসে ভোক্তা সাধারণকে ন্যায্যমূল্যে মানসম্পন্ন পণ্য সরবরাহ করা একান্ত জরুরী। এছাড়াও তিনি পবিত্র রমজান মাস ও ঈদকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও যানজট নিয়ন্ত্রণের জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানান।’
তিনি উল্লেখ করেন, জেলা প্রশাসন কর্তৃক গঠিত এলাকাভিত্তিক বাজার মনিটরিং কমিটিতে সিলেট চেম্বারের পক্ষ থেকে ৫ জন পরিচালককে প্রতিনিধি হিসেবে মনোনয়ন করা হয়েছে। এছাড়াও পবিত্র রমজান মাসে সিএনজি স্টেশনগুলো ৬ ঘন্টার পরিবর্তে ৩ ঘন্টা বন্ধ রাখার ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট চেম্বারের পক্ষ থেকে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষের বরাবরে পত্র প্রেরণ করা হয়েছে।
তিনি ব্যবসায়ী ও ক্রেতাসাধারণের জান-মালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে বন্দরবাজার, কালিঘাট, আমজাদ আলী রোড, হুমায়ুন রশীদ স্কয়ার, সোবহানীঘাট ও শহরের বাইরের এলাকাগুলোতেও যাতে লোকজন নির্বিঘেœ চলাফেরা করতে পারে সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখার অনুরোধ জানান।
সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশ এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিকোলিনা চাকমা বলেন, প্রতিবছর রমজান মাসে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আলাদা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এবছরও যানজট নিরসন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ ও ট্রাফিক সদস্য মোতায়েন করা হবে।
তিনি বলেন, হকারদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত হকার সমস্যা সমাধান করা যাবেনা। তিনি বিভিন্ন মার্কেট ও ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক নিয়োগের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করা ও যানজট যাতে সৃষ্টি না হয় সেজন্য গাড়ির মালিক ও ড্রাইভারদেরকে সচেতনভাবে নির্ধারিত স্থানে গাড়ি পার্কিং করার অনুরোধ জানান। তিনি যেকোন প্রয়োজনে পুলিশ সেবা গ্রহণের জন্য ৯৯৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানান।
সভায় বক্তাগণ পবিত্র রমজান মাস ও ঈদকে সামনে রেখে যানজট নিরসনের প্রতি গুরুত্বারোপ করেন। তারা বারুতখানা ও কুমারপাড়া পয়েন্টে সার্বক্ষণিক ট্রাফিক পুলিশ মোতায়েন রাখার অনুরোধ জানান। এছাড়াও বন্দরবাজার, পোস্ট অফিসের সম্মুখভাগ, সুরমা ব্রীজ থেকে কোর্ট পয়েন্ট এলাকা এবং জিন্দাবাজারে হকার ও ভ্রাম্যমান দোকান যাতে বসতে না পারে সেদিকে লক্ষ্য রাখার দাবী জানান। তারা বিভিন্ন নামে যত্রতত্র মেলা বসতে না দেওয়া, রাতে কুমারপাড়া এলাকা দিয়ে ট্রাক চলাচল বন্ধ করা, টহল পুলিশের সংখ্যা বৃদ্ধি করা ও বন্দরবাজার পয়েন্টের সকল ডিভাইডার তুলে দেওয়া অনুরোধ জানান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সহ সভাপতি মোঃ এমদাদ হোসেন, পরিচালক ও অভ্যন্তরীণ বাজার সাব কমিটির যুগ্ম আহবায়ক চন্দন সাহা, প্রাক্তন সহ সভাপতি হাজী মোঃ দিলওয়ার হোসেন, সিলেট বিভাগ সিএনজি স্টেশন ওউনার্স এসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ্ আল মাহমুদ, ব্যবসায়ী নেতা নিয়াজ মোঃ আজিজুল করিম, আরিফ মিয়া, সালাহউদ্দিন চৌধুরী বাবলু, নাজমুল হক, লিয়াকত আলী মিটু, নেওয়াজ উদ্দিন আহমদ ও গুলজার আহমদ জগলু। এসময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের পরিচালক জিয়াউল হক, মোঃ সাহিদুর রহমান, মুশফিক জায়গীরদার, আমিরুজ্জামান চৌধুরী, আব্দুর রহমান, হুমায়ুন আহমেদ, আলহাজ্ব মোঃ আতিক হোসেন, প্রাক্তন পরিচালক এম এ ওয়াদুদ, জালালাবাদ এসোসিয়েশন, কানাডার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আকতার হোসেন, ব্যবসায়ী নেতা মোঃ মতচ্ছির আলী, মোঃ কয়ছর আলী, আব্দুল হাদি পাবেল, সাব্বির আহমদ লোকমান, মোঃ হুমায়ুন কবির, মোঃ ছাদ মিয়া, মোঃ শহিদুল্লাহ চৌধুরী, শামীম খান, কাওসার আহমেদ, আব্দুস সালাম আনু, আজিজুর রহমান আজাদ, মোঃ নিজাম উদ্দিন, মোতাহার হোসেন বাবুল, মোঃ নজরুল ইসলাম, মোঃ জাহিদুল ইসলাম জাবেদ, মোঃ নাজমুল হোসেন, মোঃ হোসেন আহমদ, কামরুল ইসলাম, মোঃ আব্দুর রহিম, মোঃ আব্দুল করিম, মহেশ ঘোষ, মোঃ আফজাল হোসেন, রফিক আহমদ, মোঃ মুরাদুজ্জামান চৌধুরী, মোঃ জাকির হোসেন, মীর মোশাররফ হোসেন, বাবুল কর্মকার, মোঃ নাহিদুর রহমান, উত্তম মজুমদার, মোঃ মকসুদুর রহমান চৌধুরী, মোঃ আব্দুল আউয়াল কামাল প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D