৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২২ পূর্বাহ্ণ, মে ১২, ২০১৮
সিলেট নগরীর ৪ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফয়জুল ইসলাম সুমন শুক্রবার ইন্তেকাল করেছেন ( ইন্না……রাজিউন)। পারিবারিক সূত্র জানায়, শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে আকস্মিক হার্ট অ্যাটাক করেন সুমন। তাৎক্ষনিকভাবে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার বাসা আম্বরখানা মনিপুরীপাড়ায় (সুমন ভিলা-আলো-৮)। শনিবার বাদ যোহর দরগাহে হযরত শাহজালাল(র.) প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
তার মৃত্যুর সংবাদ শুনে বিএনপি নেতা-কর্মীরা তার বাসায় ভিড় করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D