৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৮ পূর্বাহ্ণ, মে ৯, ২০১৮
আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে ব্যাপক কর্মসূচি নিয়েছে সিলেট মহানগর বিএনপি। এর অংশ হিসেবে ২৭টি ওয়ার্ডকে ৯ ভাগে বিভক্ত করে ৯টি পৃথক ইফতার মাহফিল আয়োজনের জন্য ৯টি কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি কমিটিতে তিন জন উর্ধ্বতন দায়িত্বশীল রয়েছেন।
মঙ্গলবার সিলেট মহানগর বিএনপির কার্যনির্বাহী পরিষদের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। মহানগর ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকীর সভাপতিত্বে তার ভাতালিয়াস্থ বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ‘নিঃশর্ত’ মুক্তির দাবিও জানানো হয়েছে।
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের পরিচালনায় অনুষ্ঠিত জরুরী সভায় মহানগর কার্যনির্বাহী পরিষদের উর্ধ্বতন দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সদ্য প্রয়াত জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক লায়েক আহমদ ও মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। সভার শেষ পর্যায়ে দুই ছাত্রদল নেতার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মহানগর বিএনপির সহ-সভাপতি মুফতী বদরুন নুর সায়েক।
আসন্ন মাহে রমজানে মহানগরে পৃথক ৯টি ইফতার মাহফিল সফলে যারা দায়িত্ব পালন করবেন, তারা হলেন- ১,২ ও ৩ নং ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন মহানগর সহ-সভাপতি মুফতী বদরুন নুর সায়েক, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলার সৈয়দ তৌফিকুল হাদী ও সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, ৪,৫ ও ৬নং ওয়ার্ডে মহানগর সহ-সভাপতি কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদী, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক ও প্রচার সম্পাদক শামীম মজুমদার, ৭,৮ ও ৯নং ওয়ার্ডে মহানগর সহ-সভাপতি জিয়াউল ইসলাম জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও বিএনপি নেতা কামাল মিয়া, ১০,১১ ও ১২ নং ওয়ার্ডে মহানগর সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, সহ-সভাপতি ও কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীম এবং দফতর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, ১৩,১৪ ও ১৫নং ওয়ার্ডে মহানগর সহ-সভাপতি সালেহ আহমদ খসরু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বখত্ চৌধুরী সাদেক, ১৬,১৭ ও ১৮নং ওয়ার্ডে মহানগর সহ-সভাপতি হুমায়ুন কবির শাহীন, সহ-সভাপতি জিয়াউল গণি আরেফিন জিল্লুর এবং যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান সাবু, ১৯,২০ ও ২১নং ওয়ার্ডে মহানগর সহ-সভাপতি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলার দিনার খান হাসু এবং কাউন্সিলার আব্দুর রকিব তুহিন, ২২,২৩ ও ২৪নং ওয়ার্ডে মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মঈনুদ্দিন সোহেল ও অর্থ সম্পাদক এডভোকেট আবুল ফজল, ২৫,২৬ ও ২৭নং ওয়ার্ডে মহানগর সহ-সভাপতি আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক মুকুল মোর্শেদ ও আপ্যায়ন সম্পাদক আফজাল উদ্দিন।
জরুরী সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সহ-সভাপতি এডভোকেট ফয়জুর রহমান জাহেদ, হুমায়ুন কবির শাহীন, সালেহ আহমদ খসরু, কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদী, বাবু নিহার রঞ্জন দে, জিয়াউল ইসলাম জিয়া, আব্দুস সাত্তার, সুদীপ রঞ্জন সেন বাপ্পু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বখত্ চৌধুরী সাদেক, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, এডভোকেট আতিকুর রহমান সাবু, হুমায়ুন আহমদ মাসুক, সাংগঠনিক সম্পাদক মুকুল মোর্শেদ ও মাহবুব চৌধুরী, অর্থ সম্পাদক এডভোকেট আবুল ফজল, দফতর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো ও প্রচার সম্পাদক শামীম মজুমদার প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D