৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০১৮
‘দেশের প্রথম ডিজিটাল নগরী হবে সিলেট। এ লক্ষে সিলেটে হাইটেক পার্ক গড়ে তোলার সাথে সাথে আরো প্রয়োজনীয় প্রকল্প হাতে নেয়া নিয়েছে সরকার।’-এমনটি জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার।
তিনি জানান, ‘সিলেটকে দেশের প্রথম ডিজিটাল নগরী হিসেবে গড়ে তোলতে সব রকম প্রস্তুতি নেয়া হয়েছে। সিলেটে কোম্পানীগঞ্জে ইলেকট্রনিক সিটি স্থাপনের কাজ চলছে। একই সাথে সিলেট নগরীর পুরো তথ্য প্রযুক্তি ব্যবস্থাকে এক ছাদের নিচে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। শিঘ্রই নগর কর্তৃপক্ষের সাথে বৈঠক করে ভবন নির্মাণের কাজ শুরু হবে। এজন্য প্রস্তাবিত জমি তিনি ঘুরে দেখলেন।’
শনিবার সিলেট সিটি কর্পোরেশনের মালিকানাধীন প্রস্তাবিত আইসিটি ডিজিটাল ভবন স্থাপনের জন্য জমি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সিলেট সিটি করপোরেশনের মালিকানায় ‘আইসিটি ডিজিটাল ভবন’ স্থাপনের জন্য নগর ভবনের পাশে হকার্স মার্কেটের একটি অংশ এবং ধোপাদিঘীর পাড় এলাকায় দুটি জমি পরিদর্শন করেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী। এসময় তার সাথে সিটি মেয়র আরিফুল হক চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এসময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসী অধ্যুষিত সিলেটের মানুষকে দ্রুতগতিতে সকল সেবা প্রধানের লক্ষে প্রস্তাবিত আইসিটি ডিজিটাল ভবন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর আগে দুপুরে মন্ত্রী নগর ভবনে গেলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান মেয়র। পরে মেয়রের কক্ষে এক সৌজন্য বৈঠক করেন তারা। নগরীর সড়ক প্রশস্তকরণ ছড়া, খাল ও চলমান উন্নয়ণ বিষয়ে নিয়ে আলোচনা করেন তারা।
এসময় সিসিকের প্রধান নির্বাহী এ জেড নূরুল হক, সচিব বদরুল হক, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, বাংলাদেশ কম্পিউটার সমিতির কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, মহাসচিব মোশাররফ হোসেন সুমন ও বাংলাদেশ কম্পিউটার সমিতির সিলেটের সভাপতি এনামূল কুদ্দুস উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D