৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৮
সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য প্রবীণ এম শামসুল ইসলাম মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপি।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, দেশের এই ক্রান্তিকালে বিএনপি পরিবারের এই সদস্যকে হারিয়ে আমরা গভীর শোকাহত। এই অসময়ে তার চলে যাওয়ায় বিএনপি পরিবারের অনেক ক্ষতি সাধিত হয়েছে, যা সহজে পূরণ হওয়ার নয়। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এদিকে অপর এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির উপদেষ্ঠা মাওলানা রশিদ আহমদ ও যুক্তরাজ্যস্থ টাওয়ার হেমলেন্ট সিটির সাবেক ডেপুটি মেয়র ওহিদ আহমদের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ। নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D