৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৮
সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড বিএনপির আলোচনা সভা বৃহস্পতিবার বিকেলে খরাদিপাড়ায় অনুষ্ঠিত হয়।
২০নং ওয়ার্ড বিএনপির সভাপতি সুদীপ রঞ্জন সেন বাপ্পুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. রায়হাদ বকস এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।
এসময় তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্তি করতে হলে তৃণমুল বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী এক সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মানববন্ধন দিয়ে দেশনেত্রীকে মুক্ত করা যাবে না, কঠোর আন্দোলনের মাধ্যমে নেত্রীকে মুক্ত করে গণতন্ত্রকে উদ্ধা করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।
এছাড়াও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ২০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফফার, বিএনপি নেতা মছুদ আহমদ চৌধুরী, মুজিবুর রহমান, লুৎফুর রহমান মোহন, জাকারিয়া আহমদ লিটন, এহিয়া আহমদ, আব্দুল হাফিজ, আকবর হোসেন কয়ছর, লিটন কুমার দাস নান্টু, মনোজ দেব, বীরেন্দ্র শর্ম্মা, মিল্টন, একরাম হোসেন, কয়েস আহমদ, শামীম আহমদ, হারুন, রাজন তালুকদার, সবুজ খান, ফজলু, মিলন, রাহি আহমদ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D