৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৮
সিলেট সংবাদ ডেস্ক :: সিলেট পুলিশ সুপার মো.মনিরুজ্জামান এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘সিলেট সিটি প্রেসক্লাব’ নেতৃবৃন্দ। নবীণ ও প্রবীণের সমন্বয়ে গঠিত প্রেসক্লাব’র একটি প্রতিনিধি দল সোমবার (২৩ এপ্রিল) বিকাল ৪টায় নগরীর বন্দরবাজারস্থ পুলিশ সুপারের কার্যালয়ে সাক্ষাৎ ও মতবিনিময়ে মিলিত হন। এ সময় পুলিশ সুপার মনিরুজ্জামান প্রেসক্লাবের প্রতিনিধিত্বশীল সাংবাদিকের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পরে সংগঠনের প্রতিনিধিত্বশালী সাংবাদিকের একটি তালিকা পুলিশ সুপারের হাতে তুলে দেন নেতৃবৃন্দ।
মতবিনিময়কালে ‘সিলেট সিটি প্রেসক্লাব’ নেতৃবৃন্দ পুলিশ সুপার মনিরুজ্জামানের কাছে ক্লাবের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। এসপি মনিরুজ্জামান বলেন, সার্বিক ক্ষেত্রে অগ্রগতির এই সময়ে সাংবাদিকতার মতো মহান পেশায় প্রতিভাবান শিক্ষিত ছেলে-মেয়েরা যুক্ত হচ্ছে। আমি নতুন এই সাংবাদিক সংগঠনকে সাধুবাদ জানাই। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সিলেট সিটি প্রেসক্লাবকে সর্বাত্বক সহযোগিতা করা হবে বলে পুলিশ সুপার এসময় বলেন।
সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে সিলেট সিটি প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব’র আহবায়ক বাবর হোসেন, সদস্য সচিব ও দি এশিয়ান এইজ’র ব্যুরোচীফ মো.আব্দুল হালিম সাগর, আহবায়ক কমিটির সদস্য দি ক্যাপিট্যাল নিউজ’র সিলেট ব্যুরোচীফ আখলিছ আহমদ চৌধুরী, দৈনিক রূপবাণীর সিলেট প্রতিনিধি সুর্নিমল সেন, দৈনিক ভোরের ডাক’র সিলেট জেলা প্রতিনিধি এম এ রউফ, দৈনিক ভোরের পাতা’র সিলেট ব্যুরো স্টাফ জাবেদ আহমদ এমরান, দৈনিক মাতৃছায়া’র সিলেট ব্যুরো স্টাফ কয়েছ আহমদ টুটুল ও দি এশিয়ান এইজ’র ফটো সাংবাদিক কামাল হোসেন মিঠু প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D