৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩১ পূর্বাহ্ণ, এপ্রিল ১৭, ২০১৮
সোনা চুরির অপবাদ দিয়ে গৃহপরিচারিকা ও তার স্কুলপড়ুয়া মেয়েকে নির্যাতনের অভিযোগে দুই লন্ডন প্রবাসীকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
রোববার রাতে গ্রেপ্তারের পর সোমবার দুপুরে তাদের দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ওই দুই প্রবাসী হচ্ছেন মজুমদারি ১ নম্বর বাসার মৃত আব্দুন নুরের ছেলে কবির আহমদ খোকন (৪২) ও তার ভাই সাকির আহমদ মুন্না (৪৩)।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, সোনা চুরির অভিযোগ তুলে গৃহপরিচারিকাকে একটি গাছের সাথে এবং মেয়েকে একটি পিলারের সাথে বেঁধে নির্যাতন করা হয়। খবর পেয়ে রবিবার রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মা-মেয়েকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ সময় এ দুই প্রবাসীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় তাদেরকে আসামি করে প্যানাল কোড ও শিশু আইনে একটি মামলাও হয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন। এছাড়া মা ও মেয়ে দুজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানান তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D