৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০১৮
মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে চলমান কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ প্রসঙ্গে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘দেশকে এগিয়ে নিয়ে যেতে মেধাবীদের প্রয়োজন। মেধাবীরা সামনে এগিয়ে আসলে আমাদের দেশ আরো এগিয়ে যাবে। তাই আমি চাই মেধার যথাযথ মূল্যায়ন করা হোক।’
কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন অত্যন্ত যৌক্তিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি পর্যালোচনার জন্য নির্দেশ দিয়েছেন। তাই সর্বজন স্বীকৃত যৌক্তিক এই দাবি সরকার অবশ্যই বিবেচনা করবে বলে আমার বিশ্বাস।’
তিনি আরো বলেন, ‘আমি মনে করি বিষয়টার শান্তিপূর্ণ সমাধান হবে। দেশের স্বার্থে, মেধার স্বার্থে যে সিদ্ধান্ত আসবে সেটা সকলে মেনে নেব।’
এ সময় শাবি উপাচার্য সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশি হামলা এবং দুর্বৃত্ত কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় তিনি বলেন, ‘আমার ছাত্রদের উপর হামলা আমি কোনভাবেই সমর্থন করি না। পুলিশ প্রশাসন যাতে দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয় এই দাবি থাকলো।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D