৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, এপ্রিল ৯, ২০১৮
সিলেট মহানগর ছাত্রলীগের ১২টি ইউনিট বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সাংগঠনিকভাবে নিষ্ক্রিয় ও মেয়াদোত্তীর্ণ হওয়ায় রোববার এসব কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে সংগঠনের মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার জানিয়েছেন।
বিলুপ্ত ইউনিটসমূহ হচ্ছে- ১, ২, ৩, ৫, ৬, ৮, ৯, ১০, ২৫, ২৬, ২৭ নং ওয়ার্ড শাখা এবং সিলেট জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ। সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাসিত রুম্মান এবং সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার সংবাদ মাধ্যমে এ ব্যাপারে একটি বিবৃতিও দিয়েছেন।
বিবৃতিতে কমিটি বিলুপ্তির পাশাপাশি এসব ইউনিটে নতুন কমিটি গঠনের জন্য পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত আহবান করা হয়েছে। আগামী ১০ এপ্রিলের মধ্যে সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি অথবা সাধারণ সম্পাদকের নিকট ছবি এবং এসএসসির সার্টিফিকেটের ফটোকপিসহ জীবনবৃত্তান্ত জমা দিতেও বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।-বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D