৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, এপ্রিল ৯, ২০১৮
সুনামগঞ্জের জগন্নাথপুরে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, কুবাজপুর গ্রামের নুরুল হকের গ্রাম সংলগ্ন হাওরের জমিতে একই গ্রামের সুবাস করের গরু ধান খেতে থাকলে জমির মালিক নুরুল হক গরু দিয়ে আধাপাকা ধান না খাওয়াতে বলেন। এ নিয়ে সুবাস কর ও পক্ষের লোকদের সঙ্গে তর্কবিতর্ক থেকে একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এ সময় সুবাস করের পক্ষ নিয়ে পার্শ্ববর্তী গ্রামের শহিদ মিয়াসহ একদল দুর্বৃত্ত নুরুল হককে (৫০) এলোপাতারি মারধর করে এবং গলাটিপে হত্যা করে।
এ সময় নুরুল হক পক্ষের চারজন আহত হন। আহত সাইদুল হক (২৫) আমিন মিয়া (১৮) শরিফ মিয়া (২২) গোলজার আহমদ (২৫) আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করেছে। তারা হলেন- সুবাস করের স্ত্রী শিবলী কর, পাকি করের স্ত্রী সীমা কর ও কানাই করের ছেলে করুনা কর।
জগন্নাথপুর থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম জানান, জমির ধান খাওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D