৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ, এপ্রিল ৯, ২০১৮
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে আগামী ১০ এপ্রিল বিএনপির সিলেট বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে নগরীতে প্রচারপত্র বিলি করেছেন সিলেট মহানগর বিএনপি নেতৃবৃন্দ। রবিবার নগরীর ৭,৮ ও ৯নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ এলাকা সমূহে প্রচারপত্র বিলি করা হয়। এতে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতা-কর্মীদের উপস্থিতিতে এক পর্যায়ে প্রচারপত্র অনুষ্ঠানটি মিছিলে পরিণত হয়।
প্রচারপত্র বিলিতে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সহ-সভাপতি হুমায়ুন কবির শাহীন, সিসিক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, আমির হোসেন, নিহার রঞ্জন দে, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, বিএনপি নেতৃবৃন্দের মধ্য থেকে উপস্থিত ছিলেন- হাবিবুর রহমান শিলু, লল্লিক আহমদ চৌধুরী, আব্দুল হাদী মাসুম, এম. মখলিছ খান, আলী হোসেন মুক্তার, উজ্জল রঞ্জন চন্দ, আবু সুফিয়ান, মুফতী রায়হান উদ্দিন মুন্না, নজির হোসেন। এছাড়াও প্রচার পত্র বিলি অনুষ্ঠানে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D