৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, এপ্রিল ৯, ২০১৮
কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা বিভাগীয় নগরী সিলেটেও গণপদযাত্রা কর্মসূচি পালন করেছেন। রোববার বিকেলে সিলেট কেন্দ্রিয় শহীদ মিনার থেকে গণপদযাত্রা বের করেন আন্দোলনকারীরা।
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’-এ স্লোগান দিয়ে তারা নগরীর বিভিন্ন সড়ক ঘুরে মিছিল নিয়ে কোর্টপয়েন্ট হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে অবস্থান নেন।
শাবিপ্রবি, সিকৃবি, এমসি কলেজ, মদন মোহন কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কর্মসূচিতে যোগ দেন। মিছিলে স্লোগান দেওয়া হচ্ছে-‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘শেখ হাসিনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই,’ ‘আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মেনে নাও,’ ‘কোটা দিয়ে কামলা নয়, মেধা দিয়ে আমলা চাই,’ ‘১০% এর বেশি কোটা নয়।’
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, কোটা সংস্কারে তাদের আন্দোলন শান্তিপূর্ণ এবং দাবি যৌক্তিক। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে কোটার সংস্কার করতে হবে। সরকার দাবি মেনে নেবে বলেও তাদের আশা।
আন্দোলনকারীদের ৫ দফা দাবি-সরকারি নিয়োগে কোটার পরিমাণ ৫৬ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা, কোটার যোগ্য প্রার্থী না পেলে শূন্যপদে মেধায় নিয়োগ, কোটায় কোনো ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা না নেওয়া, সরকারি চাকরির ক্ষেত্রে অভিন্ন বয়সসীমা, নিয়োগ পরীক্ষায় একাধিকবার কোটার সুবিধা ব্যবহার না করা।
প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনের অংশ হিসেবে গত ১৪ মার্চ ৫ দফা দাবি নিয়ে স্মারকলিপি দিতে সচিবালয় অভিমুখে যেতে চাইলে পুলিশি ধরপাকড় ও আটকের শিকার হন তারা। এরপরও বেশ কয়েকটি কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D