৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৪ পূর্বাহ্ণ, এপ্রিল ৯, ২০১৮
কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় সদরে মহাসমাবেশের অংশ হিসাবে আগামী মঙ্গলবার সিলেটে মহাসমাবেশ করবে বিএনপি। তবে স্থান পরিবর্তন করেও রোববার পর্যন্ত মহাসমাবেশ আয়োজনের ব্যাপারে প্রশাসনের অনুমতি পায়নি তারা।
মহানগর পুলিশের কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন জানান, ‘মহাসমাবেশের জন্য বিএনপি তাদের কাছে অনুমতি চেয়েছিল। তবে, তাদেরকে অনুমতি দেয়া হয়নি।’
এ ব্যাপারে সিলেট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলী আহমদ জানান, ‘তারা প্রথমে নগরীর সিটি পয়েন্টে মহাসমাবেশ করতে চেয়েছিলেন। কিন্তু, পুলিশের পক্ষ থেকে বারণ করায় তারা রেজিস্ট্রারী মাঠে মহাসমাবেশের প্রস্তুতি নেন।’
তিনি জানান, ‘এ ব্যাপারে তারা পুলিশের কাছে লিখিত আবেদনও করেন। কিন্তু, রোববার বিকাল পর্যন্ত তাদেরকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।’ তবে অনুমতি না পেলেও তাদের নেতা-কর্মীরা মহাসমাবেশ আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।
মহাসমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ উপস্থিত থাকবেন বলে জানিয়েছে দলীয় সূত্র।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D