৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০১৮
সিলেট শহরতলীর শাহপরাণ থেকে ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মাসুক আহমদ (৩৮) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
শনিবার রাত ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। সে কানাইঘাটের চড়িপাড়া গ্রামের মৃত তাহির আলীর পুত্র।
র্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে শাহপরাণ থানার হাতিমবাগ এলাকার আলকাব এর কলোনীর সামনে থেকে মাসুককে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে ১৮৫টি ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। মাসুককে ইয়াবাসহ শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D