৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০১৮
অবশেষে নগরীর সন্ধ্যা বাজার ভাঙছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। গত সোমবার সেখানে অসামাজিক কার্যকলাপের আখড়ার ‘মিনি পতিতাপল্লী’ সন্ধ্যান পান তিনি। এরপর ওই ভবনটিতে অভিযানও শুরু করেন। ওইদিনই ঘোষণা দিয়েছিলেন, অবৈধ এই ভবনটি ভেঙে ফেলা হবে। এরই ধারাবাহিকতায় কাজও শুরু করা হয় তখন। মঙ্গলবার সকাল থেকে দ্বিতীয় দিনের ন্যায় অভিযানে নামেন মেয়র আরিফ। তিনি দলবলসহ বুলডোজার এবং আধুনিক যন্ত্রপাতি নিয়ে অবৈধ ভবনটি ভাঙার কাজ শুরু করেন।
নগরীর ধোপাদিঘীর পাড় এলাকায় সিটি করপোরেশন মালিকানাধীন পৌর বিপনী কেন্দ্রের আরেক নাম সন্ধ্যা বাজার। এই ভবনের পূর্ব পাশ দিয়ে বয়ে যাওয়া ছড়া দখল করে দশ বছর আগে তৈরি করা হয় দ্বিতল একটি ভবন। যে ভবনটির পেছনের দিক গিয়ে মিলেছে কাস্টঘরে। সোমবার ওই ভবনে গোপন ‘মিনি পতিতালয়’ সন্ধ্যান পান আরিফ। পরে পুলিশ ডেকে অভিযান চালিয়ে সেখানে ‘ব্যাচেলর হোটেল’ নামের জায়গা থেকে ৬ পতিতা ও হোটেলের দুই কর্মচারীকে আটক করা হয়।
তাদেরকে আটকের পর পরই অ্যাকশনে নামেন মেয়র আরিফ। তাৎক্ষণিক শুরু করেন অবৈধ এসব স্থাপনা ভাঙ্গার কাজও। পরে সিটি কর্পোরেশনের কর্মচারীরা মার্কেটের দ্বিতীয় তলার সবকটি কক্ষ ভাঙা শুরু করেন। মঙ্গলবার সেই অভিযান অব্যাহত থাকে।
অভিযান প্রসঙ্গে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানান, ‘পৌরবিপণী মার্কেট এমনিতেই ঝুঁকিপূর্ণ। এরমধ্যে দ্বিতীয়তলায় পেছনের অংশে নির্মিত ঘরগুলো অবৈধ। দীর্ঘদিন ধরে এসব অবৈধ ঘরের ভেতর অসামাজিক কার্যকলাপ চলে আসছে বলে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা অভিযোগ করে আসছেন। তাই অবৈধ এই স্থাপনা সিটি করপোরেশন গুড়িয়ে দিচ্ছে।’
তিনি আরো জানান, ‘মার্কেটের পূর্ব পাশে একটি ছড়া ছিল। যা দখল করে বছর দশেক আগে দুই তলা ভবন তৈরি করা হয়েছে। এটি সম্পূর্ণ অবৈধ। এ কারণে এই স্থাপনাটিও ভাঙার কাজ শুরু হয়েছে বলে জানান তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D