৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, মার্চ ২২, ২০১৮
সুনামগঞ্জের সবগুলো উপজেলা এবং সিলেটের ৩টি উপজেলায় শুক্রবার ও শনিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) এর প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. শফিউল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট-ছাতক ১৩২ কেবি লাইনে উন্নয়নমূলক কাজের জন্য শুক্রবার (২৩ মার্চ) এবং শনিবার (২৪ মার্চ) সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সিলেট সদর ও গোয়াইঘাট উপজেলার আংশিক এবং কোম্পানীগঞ্জ ও সুনামগঞ্জের সকল উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিশেষ প্রয়োজনে বিদ্যুৎ সরবরাহ বন্ধের সিদ্ধান্ত গ্রহণে জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D