৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০১৮
সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বর্তমান আওয়ামীলীগ সরকার জনবান্ধব সরকার। জনগণের দুঃখ-কষ্ট লাঘবে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। যে কোন দুর্যোগময় পরিস্থিতি সামাল দিতে সরকার জনগণের পাশে এসে দাঁড়ায়। এরই ধারাবাহিকতায় বিগত বন্যায় ফসলহানী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের কথা চিন্তা করে দীর্ঘ এক বছর ভিজিএফ’র চাল ও নগদ অর্থ বিতরণ করে যাচ্ছে। এ বিতরণ কার্যক্রম আগামী এপ্রিল মাস পর্যন্ত ৩০ কেজি চাল ও নগদ ৫শ’ টাকা অব্যাহত থাকবে।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী মঙ্গলবার দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ভিজিএফ’র চাল ও নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ইউপি চেয়ারম্যান ইকরাম হোসেন বখতের সভাপতিত্বে ও প্যানেল চেয়ারম্যান ছাদিক মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার (টেক) সানাউল হক, ইউপি সদস্য কয়েছ আহমদ, আব্দুল হান্নান, শাহ নূর আহমদ, আলী ইমাম, সাহেল আহমদ চৌধুরী, আব্দুল আলী, নোমানুল ইসলাম সাজু, মাশুকুর রহমান ও মোগলাবাজার ইউপি সদস্য সেলিম আহমদ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D