৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০১৮
কারান্তরীণ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল। মঙ্গলবার বিকেলে নগরীর বন্দরবাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সুরমা মার্কেটের সামনে গিয়ে সমাপ্ত হয়।
সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম ও মহানগর ছাত্রদল নেতা আতিকুর রহমান আতিকের যৌথ পরিচালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা ছাত্রদল নেতা আলী আহমদ আলম। মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- জেলা ছাত্রদল নেতা জাকির হোসেন, আব্দুর রহমান সাইজুল, জেলা ছাত্রদল নেতা সেলিম আহমেদ,
হাফিজ আহমদ, মহানগর ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন, রাজু আহমদ, দেলোয়ার আহমেদ, তামিম জায়গিরদার, দীপ ঘোষ, রেজোয়ান আহমেদ, শিপন, হাবিব, অপু, সাব্বির, নয়ন, তাহমিদ, বিদ্যুত, মাসুম, তুহিন, আরিফ, রুমন, খোরশেদ, সাব্বির, লিমন, রাহুল, ইমন, আলামিন, রামিম, মহসিন, সুজন, আকাশ, সামাদ, রাহিম, সুমন ও আফজাল প্রমুখ।
মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন- অবৈধ ফ্যাসিস্ট তাবেদার সরকার ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলার ফরমায়েসী রায়ে তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে। গণতন্ত্রের মা দেশ মাতা বেগম খালেদা জিয়ার মুক্তি নিয়ে সরকার টালবাহানা করছে। এর পরিনতি ভাল হবেনা। অবিলম্বে বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় ছাত্রদল আপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে দেশনেত্রীর মুক্তি নিশ্চিত করতে বাধ্য হবে।
প্রেস বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D