৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, মার্চ ১৯, ২০১৮
শাবির অধ্যাপক জাফর ইকবালের উপর হামলাকারী ফয়জুলের স্বীকারোক্তির জবানবিন্দ নিয়েছেন আদালত ।
রোববার বিকেলে সিলেট মহানগর হাকিম হরিদাশ কুমার ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় ফয়জুলের জবানবন্দি গ্রহণ করেন বলে নিশ্চিত করেন আদালত পুলিশের সহকারী কমিশনার অমুল্য কুমার চৌধুরী । তিনি বলেন, “ফয়জুল হাসান জাফর ইকবালকে হত্যার জন্য হামলা করেছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন।”
এর আগে ১০ দিনের রিমান্ড শেষে বেলা দেড়টায় তাকে আদালতে আনা হয় বলে অমুল্য কুমার জানান।
গত ৩ মার্চ বিকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অনুষ্ঠানে জাফর ইকবালে উপর হামলা চালায় ফয়জুল। ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়।
ওই দিন রাতেই ফয়জুলকে প্রধান আসামি করে জালালাবাদ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন।
এর আগে গত বৃহস্পতিবার পাঁচ দিনের রিমান্ড শেষে ফয়জুলের বাবা আতিকুর রহমান আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি রেকর্ড শেষে তাকে ও ফয়জুলের মামা ফজলুর রহমানকে কারাগারে পাঠানো হয়।
একই মামলায় ফয়জুলের মা মিনারা বেগমকেও দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য ফয়জুলের ভাই এনামুল হাসানকে গত ১৩ মার্চ ৮ দিনের হেফাজতে নেওয়া হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D