|
প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০১৮
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পেয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সাবেক উপসচিব এ জেড এম নুরুল হক। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে সিসিকের প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দেওয়া হয় তাকে।
এ জেড এম নুরুল হক এর মূল বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওরগাছ গ্রামে। এর আগে তিনি টাঙ্গাইলের সখীপুর, মৌলভীবাজারের কুলাউড়া ও সিলেটের গোলাপগঞ্জের ইউএনও, সিলেটের এডিসি শিক্ষা, এডিসি জেনারেল, এডিএম, সিলেট চেম্বারের প্রশাসক হিসেবেও বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D