৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, মার্চ ৪, ২০১৮
‘ভূতের বাচ্চা সোলায়মান’ নামক উপন্যাস লিখে নবী সোলায়মান(আ.)কে ব্যঙ্গ করায় অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হামলাকারী ফয়জুর রহমান।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এই স্বীকারোক্তি দেয় ফয়জুর। সে বলেছে, জাফর ইকবাল ইসলামের শত্রু, তাই তাকে হত্যা করার জন্য হামলা করেছি। উনি নিজেও নাস্তিক এবং অন্য সবাইকেও নাস্তিক বানানোর জন্য প্রচার করে বেড়াচ্ছেন। তার লেখা পড়ে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ছে।
রবিবার সকালে ফয়জুরের এই স্বীকারোক্তির কথা জানান র্যাব-৯ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ।
জিজ্ঞাসাবাদে আরও কিছু জানা গেছে কি না এমন প্রশ্নের জবাবে র্যাব অধিনায়ক বলেন, হামলাকারী এখন সিলেট সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন। এর বাইরে আর কিছু জানা সম্ভব হয়নি। সে সুস্থ হলে আমরা এই ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করব।
জাফর ইকবাল আশঙ্কামুক্ত: জেনারেল মুজিবুর রহমান
ঢাকা: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবাল আশঙ্কামুক্ত ও স্বাভাবিক রয়েছেন বলে জানিয়েছেন ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসকরা। তার মাথায় ৪টি ও শরীরে ৬টি আঘাত রয়েছে।
রবিবার সকাল সোয়া ১১টার দিকে সিএমএইচের তৃতীয় তলায় অ্যাডমিন রুমের কনফারেন্স হলে জাফর ইকবাল সর্বশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করা হয়। ব্রিফিং করেন বাংলাদেশ আর্মড ফোর্সেস-এর চিফ কার্ডিয়াক সার্জন অ্যান্ড কনসালটেন্ট সার্জন জেনারেল মেজর জেনারেল মুন্সি মো. মজিবুর রহমান। তবে চিকিৎসার সুবিধার্থে ড. জাফরের সঙ্গে কাউকে সাক্ষাৎ করতে দেয়া হচ্ছে না বলে জানান স্বশস্ত্র বাহিনীর চিফ কার্ডিয়াক সার্জন মেজর জেনারেল মুন্সী মোহাম্মদ মুজিবুর রহমান।
সংবাদ সম্মেলেনে জানানো হয়, জাফর ইকবালের মাথায় চারটা, পিঠের ওপরে একটা এবং বাম হাতে একটা আঘাত রয়েছে। তবে ব্রেইন ও খুলিতে আঘাত লাগেনি। আর তা গুরুতর (হেভি ইনজুরি) আঘাত নয়। চামড়ার ওপরে আঘাত লেগেছে। এরপরও তার সম্পূর্ণ সুস্থ হতে কয়েকদিন সময় লাগবে। তার মানসিক অবস্থাও ভালো।
তিনি জানান, শনিবার রাতে হাসপাতালে আনার পর জাফর ইকবালের উন্নত চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। বর্তমানে তিনি সজ্ঞান ও আশঙ্কামুক্ত রয়েছেন। তার মাথায় চারটি, পিটে ও হাতে একটি করে আঘাত রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ডা. মুজিবুর রহমান আরো জানান, সংক্রমণ এড়াতে সিএমএইচে দর্শনার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে। সেরে উঠতে কয়েকদিন সময় লাগতে পারে।
সংবাদ সম্মেলনে সিএমএইচ এর এই ডাক্তার আরো জানান, আজকে সকাল ৯টায় মেডিকেল বোর্ডের ৫ সদস্যের টিম তাকে দেখতে গিয়েছিলেন। তার মানসিক অবস্থা ভালো এবং স্বাভাবিক কথাবার্তা বলছেন। তার ব্রেনও ঠিক আছে।
উক্ত মেডিক্যাল বোর্ডে আছেন মেজর জেনারেল মুন্সী মোহা. মুজিবুর রহমান (কনসালটেন্স সার্জন), ডা. আবুল কালাম আজাদ, (মহাপরিচালক স্বাস্থ্য অধিদফতর), বিগ্রেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান (কমাড্যান্ট), বিগ্রেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান (চিফ সার্জন), কর্নেল মুহাম্মদ আমিনুল ইসলাম (নিউরো সার্জন) এবং লে. কর্নেল মো. আমিনুর রহমান (ইনটেনসিভিস্ট)।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, তিনি এখন স্বাভাবিকভাবে রয়েছেন। তার মানসিক অবস্থা ভালো। চিকিৎসার বিষয়ে সব ধরনের সহযোগিতা করছেন তিনি।
উল্লেখ্য, শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে পেছন থেকে অধ্যাপক জাফর ইকবালের মাথায় ছুরিকাঘাত করেন আনুমানিক ২৫ বছর বয়সী এক যুবক। পরে তাকে শিক্ষার্থীরা ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
আর অধ্যাপক জাফর ইকবালকে উদ্ধার করে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারপর রাতেই হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হয়। এরপর থেকে সিএমএইচে চিকিৎসাধীন আছেন তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D