৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, মার্চ ৩, ২০১৮
সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্ন, যানজটমুক্ত নগরী গড়ে তুলতে সিসিকের পক্ষ থেকে কার্যক্রম অব্যহত রয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা একা সিসিকের পক্ষে সম্ভব নয়।’ তাই হাসান মার্কেটের ব্যবসায়ীসহ সকলকে সর্বাত্মক সহযোগিতা করার আহবান জানান মেয়র। তিনি আরো বলেন, ‘হাসান মার্কেটের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে মার্কেটের ভেতরের ড্রেন পুননির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে।’
মেয়র আরিফ শনিবার দুপুরে পরিষ্কার-পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা লক্ষ্যে সিলেটের ঐতিহ্যবাহী হাসান মার্কেটের সামন পরিদর্শন ও মতবিনিময়কালে উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশ্যে এসব কথাগুলো বলেন।
হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি রইছ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম এর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আহমদ আফজল সিরাজ পাভেল, কোষাধ্যক্ষ হাজী বেলাল আহমদ, সিনিয়র সদস্য এমদাদ হোসেন মুর্শেদ, শামীম খান, সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন সোহেল, ব্যবসায়ী আজিজুল মকসুদ তালহা, মঈন উদ্দিন, দেওয়ান আকদ্দছ খান, লোকমান হোসেন, মিজানুর রহমান, কিশোর চৌধুরী, শের আলী, সাদির মিয়া, মজনু মিয়া, বিজয় দে, এমরান আহমদ, হারুন মিয়া, সিরাজুল ইসলাম প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D