৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ণ, মার্চ ৩, ২০১৮
সিলেট নগরীর কাজিটুলা লোহারপাড়া থেকে চাঞ্চল্যকর স্ত্রী হত্যার আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৯। গ্রেফতারকৃত আসামীর নাম ইব্রাহিম আহম্মদ ইমন (২৬) । সে কানাইঘাট উপজেলার সনাতনপুঞ্জি সুরইঘাট গ্রামের শফিকুল হকের ছেলে। গত ১৭ ফেব্রুয়ারি সে তার স্ত্রী জাহানারা বেগমকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় জাহানারার মৃত্যু হয়।
র্যাব-৯ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে শুক্রবার (২ মার্চ) সন্ধ্যা সোয়া ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, সিলেট ক্যাম্পের মেজর শওকাতুল মোনায়েমের নেতৃত্বে একটি দল সিলেট নগরীর লোহারপাড়া এলাকা থেকে গ্রেফতার করে।পরে ইমনকে কানাইঘাট থানায় হস্তান্তর করেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D