৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, মার্চ ২, ২০১৮
বিশ্বনাথে পানির পাইপ বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫জন আহত হয়েছেন। শুক্রবার (২ মার্চ) বিকেলে উপজেলার দশঘর ইউনিয়নের রায়কেলী গ্রামের আনর আলী ও জুনাব আলী লোকজনের মধ্যে এঘটনা ঘটে। তবে তাৎক্ষনিক আহতদের নাম পরিচয় জানা যায়নি। আহতরা প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিষয়টি নিয়ে স্থানীয় এলাকাবাসী আপোষ-মিমাংসার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে একটি সূত্রে জানা গেছে।
সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে থানার এসআই মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। পানির পাইপ বসানো নিয়ে দুটি পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের দুই-তিনজন কিছুটা আহত হয়েছেন। তবে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D