৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, মার্চ ১, ২০১৮
ফেঞ্চুগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় প্রেরিত মনোনয়নপত্র সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী ও সাধারণ সম্পাদক আলী আহমদের কাছ থেকে বৃহস্পতিবার (১ মার্চ) সকালে সোবহানীঘাটস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে সংগ্রহ করেন প্রার্থীরা।
বিএনপির মনোনয়নপ্রাপ্তরা হলেন-ফেঞ্চুগঞ্জ উপজেলা ১নং সদর ইউনিয়নের মুরাদ হোসেন, ২নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে সুফিয়ানুল করিম চৌধুরী, ৩নং ঘিলাছড়া ইউনিয়নে আফতাব আলী, ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়নের আহমদ জিলু ও ৫ নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে এমরান আহমদ।
মনোনয়ন পত্র প্রদান কালে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, শামীম আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, জেলা ছাত্রদলের সহ-সভাপতি হানুর ইসলাম ইমন ও মাজহারুল ইসলাম রাসেল।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D