২০১৪ সালের একটি রাজনৈতিক মামলায় যুবদল নেতা শাহীন কারাগারে

প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৮

২০১৪ সালের একটি রাজনৈতিক মামলায় যুবদল নেতা শাহীন কারাগারে

কামরুল হাসান শাহীন

২৮ ফেব্রুয়ারি ২০১৮, বুধবার : সিলেট জেলা যুবদল নেতা, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা বিএনপির সিনিয়র সদস্য কামরুল হাসান শাহীনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে ২০১৪ সালের একটি রাজনৈতিক বিষ্ফোরক মামলায় জামিন নিতে গেলে মহানগর দায়রা জজ আদালত কামরুল হাসান শাহীনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। আদালত প্রতিনিধি সুত্রে জানা গেছে বিকেলে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে যুবদল নেতা শাহীনকে।

উল্লেখ্য ২০১৪ সালের রাজনৈতিক বিবেচনায় দায়েরকৃত একটি বিষ্ফোরক মামলায় ঠিক মতো হাজিরা না দেওয়ার কারনে আদালত গ্রেফতারী পরোয়ানা জারী করলে, কামরুল হাসান শাহীন আজ বুধবার দুপুরে জামিন নিতে যান মহানগর দায়রা জজ আদালতে । আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

এদিকে, কামরুল হাসান শাহীনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় নেতৃবৃন্দ। অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা।
এক বিবৃতিতে বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম ও সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ কলিম উদ্দিন আহমদ মিলন এক বিবৃতিতে এ নিন্দা জানান।

সিলেট জেলা ও মহানগর বিএনপির নিন্দা
সিলেট জেলা বিএনপির সিনিয়র সদস্য, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা যুবদল নেতা কামরুল হাসান শাহীনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ। অবিলম্বে শাহীন সহ ষড়যন্ত্রমুলক মামলায় কারাগারে আটক সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা।
বুধবার এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম এবং জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন- ষড়যন্ত্রমুলক রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত মামলায় সিলেট জেলা বিএনপির সিনিয়র সদস্য, সাবেক ছাত্রদল নেতা কামরুল হাসান শাহীনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ বিএনপি নেতাকর্মীদের উপর সরকারের জুলুম নিপীড়নের নগ্ন বহিঃপ্রকাশ। জুলুম নিপীড়ন চালিয়ে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন এবং চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন থেকে শহীদ জিয়ার সৈনিকদের দমিয়ে রাখা যাবেনা। অবিলম্বে কামরুল হাসান শাহীন’সহ মিথ্যা মামলায় কারান্তরীন সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দিন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট